করোনা আতঙ্কে কুকুর-বিড়াল হত্যার হিড়িক চীনে

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:১২ PM

© সংগৃহীত

চীনরে উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছে। প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হচ্ছে, এমন গুজব ছড়ানোর পর কুকুর-বিড়াল হত্যার হিড়িক লেগেছে চীনে। এরপর থেকেই কুকুর-বিড়ালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায়।

জানা যায়, চীনারা তাদের পোষা প্রাণীগুলোকে বহুতল ভবন থেকে ছুড়ে মারছেন। উহানের পার্শ্ববর্তী শহর তিয়ানজিনসহ চীনের সাংহাই শহরেও এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বহুতল ভবনের একেবারে উপরের তলা থেকে ওই পোষা কুকুরগুলো ছুড়ে ফেলে দেয়া হয়। মাটিতে পড়ার আগে একটা গাড়ির উপরে পড়ে কুকুরগুলো। সেই শব্দ শুনে ঘুমন্ত অনেকে জেগে ওঠেন।

উল্লেখ্য, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে করোনা ভাইরাসে চীনে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাসে নতুনভাবে ঝরে গেলো আরও ৫৭টি প্রাণ। অথচ শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সবমিলিয়ে দেশটির মূল ভূখণ্ডেই মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬১ জনে। নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭ হাজার ২০৫ জন।

 

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬