সেন্টমার্টিনে ভাসছে ৪০ ফুট লম্বা তিমি

১৬ জানুয়ারি ২০২০, ১২:৫৭ PM

© সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে বিশাল আকৃতির একটি ‘তিমি’ মাছের দেখা মিলেছে। তবে মাছটির কোনও নড়াচড়া না থাকায় সেটিকে মৃত বলে ধারণা করছে জেলে, ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় লোকজন। বুধবার ১৫ জানুয়ারি দুপুরে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় সকলে দেখতে পায়। এটিকে ‘বালেন’ প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে। তিমি হচ্ছে, পৃথিবীর জল স্থলে সবচেয়ে বড় প্রাণী।

টেকনাফ সাব জোনের টুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে করে সেন্টমার্টিন যাওয়ার সময় মাঝ পথে সমুদ্রে একটি বিশাল আকৃতির একটি তিমি দেখা গেছে। এসময় জাহাজে থাকা পর্যটকরা মোবাইল ফোনে এর ছবি ও ভিডিও ধারণ করে। তবে তিমি মাছটি মৃত ছিল ছিলো বলে সবার ধারণা।

মৃত তিমি মাছটি ৪০ ফুট লম্বা হতে পারে। এই তিমি মাছটি প্রথমে চোখে পড়ে পর্যটকদের। পরে মূহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে জাহাজে থাকা পর্যটকদের সবাই ছুটে যান সেটিকে এক নজর দেখতে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন সিবিএন-কে জানান, সমুদ্রে তিমির মৃতদেহের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। তবে সেটি তীরে ভেসে আসলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমি মাছটি সেন্টমাটিনের কাছাকাছি এসেছে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা গেছে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬