বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ক্ষমা চাইল অ্যামনেস্টি

১৫ জানুয়ারি ২০২০, ১১:২৮ AM

© ফাইল ফটো

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ছবি দিয়ে বাংলাদেশের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় ক্ষমা চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার ফেসবুক পেজে নতুন একটি পোস্ট দিয়ে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

নতুন পোস্টে বলা হয়, ‘সংঘাত ও যুদ্ধময় দেশ, যেখানে মানুষ আক্রমণ, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে- ফেসবুক বিজ্ঞাপনে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় ক্ষমা চাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই ভুলের জন্য বাংলাদেশের জনগণের এবং যারা মর্মাহত হয়েছেন, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’

গত শুক্রবার যুদ্ধ ও সংঘাতপূর্ণ দেশে মানুষের আক্রান্ত, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হওয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ফেসবুকে পোস্ট দেয় অ্যামনেস্টি। শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে দেওয়া পোস্টে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকার ছবি সংযুক্ত করা হয়।

তাতে লেখা হয়, ‘বাংলাদেশ এবং পৃথিবীর অনেক জায়গায় আক্রমণ, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে নিরপরাধ মানুষ। কেবল মাত্র ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে এটি হচ্ছে।’

আরো বলা হয়, ‘যুদ্ধ ও সংঘাতের সময় ভয়ংকর নির্যাতনকে তুলে ধরতে সংগ্রাম করছি আমরা। এ ধরণের গল্প শোনানোর জন্য আন্দোলনে যোগ দিন।’

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬