মিয়ানমারের বিরুদ্ধে ‘গণহত্যা’ মামলার রায় ২৩ জানুয়ারি

১৫ জানুয়ারি ২০২০, ১১:১৬ AM

© ইন্টারনেট

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইজেসি) গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি এ রায় ঘোষণা করা হবে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) গাম্বিয়ার বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর এম তাম্বাদুর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গত সোমবার (১৩ জানুয়ারি) টুইটারে এক পোস্টে গাম্বিয়ার বিচারমন্ত্রী জানান, আইজেসি রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জরুরি পদক্ষেপ চেয়ে করা মামলায় ২৩ জানুয়ারি একটি রায় জানাবেন।

রায়ের ব্যাপারে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বিচার আদালতের মন্তব্য পাওয়া যায়নি। গত বছরের নভেম্বরে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে মামলার শুনানি হয়। মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলর অং সান সু চি এতে অংশ নেন। আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

তবে ২০১৭ সালে সেনা অভিযানকালে কিছু সেনা আইন লঙ্ঘন করেছে জানিয়ে তাদের বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। গাম্বিয়া মিয়ানমারের এ প্রতিশ্রুতিতে আস্থা রাখা যায় না বলে দাবি করে। রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আদালতকে অন্তর্র্বতী নির্দেশের দেওয়ার অনুরোধ করে তারা।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close