আখেরি মোনাজাতে যেসব সড়কে যান চলাচল বন্ধ

১২ জানুয়ারি ২০২০, ১২:২৭ PM

© ফাইল ফটো

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে তাবলিগ জামায়াতের বৃহত্তম বিশ্ব সম্মেলন ইজতেমার প্রথম পর্ব। রবিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার ভোর থেকে গাজীপুরে কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

জিএমপি কমিশনার আনোয়ার হোসেন জানান, আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের চাপ বাড়বে। এজন্য আলাদা ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কয়েকটি সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভোর চারটা থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এদিকে কামারপাড়া সড়ক, টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের চাপ কমে গেলে বিকালে যান চলাচল আবার উন্মুক্ত করে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমবয়ান শুরু করেন ভারতীয় মওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আমবয়ান শুরু করেন পাকিস্তানের মওলানা ওবায়দুল্লাহ খুরশিদ।

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এদিকে মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।

এরপর ১৭ থেকে ১৯ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬