আমিই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য: ট্রাম্প

১১ জানুয়ারি ২০২০, ১০:২০ AM

© ফাইল ফটো

নিজেকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে সমর্থকদের আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন তিনি। খবর: বিবিসি।

সমাবেশে গতবারের নোবেল পুরস্কার নিয়েও সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলছি। আমি আপনাদের ঐ বিষয় নিয়ে বলবো।’

তিনি বলেন, ‘আমি একটি চুক্তি করলাম, একটি দেশকে রক্ষা করলাম। আর শুনতে পেলাম ঐ দেশের প্রধান দেশ রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। আমি  এজন্য কী করতে পারতাম? হ্যাঁ আপনারা জানেন এভাবেই চলে।’ ট্রাম্প আরও বলেন, ‘একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার করেছি’।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। নোবেল কমিটি জানিয়েছে, প্রতিবেশী দেশে ইরিত্রিয়ার সঙ্গে নিজেদের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখার জন্য তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬