মার্কিন সামরিক ঘাটিতে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা

০৮ জানুয়ারি ২০২০, ০৮:৩৩ AM

© আল জাজিরা

ইরাকে অবস্থিত দুই মার্কিন বিমান ঘাটিতে ১২টির বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। পেন্টাগন জানিয়েছে, ইরবিল ও আল-আসাদ বিমান ঘাটিতে মিসাইল হামলা হয়েছে। ইরান থেকেই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে। তবে হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করার জবাব হিসাবে এই হামলা করা হয়েছে। ইরাকের আল-আসাদ নামের ওই বিমান ঘাটিতে বেশ কয়েকটি মিসাইল হামলা করে।

হোয়াইট হাউজ পরিস্থিতির ওপর সতর্ক নজর রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ও সহযোগীদের সকল কর্মীকে রক্ষায় দরকারি সব ব্যবস্থা নেয়া হবে। তবে এই মিসাইল হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, তা পরিষ্কার নয়।

হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ইরাকের একটি মার্কিন ঘাটিতে হামলার খবরের ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রেসিডেন্ট এ বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জাতয়ি নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করছেন তিনি।

ইরানের রেভ্যুলুশনারি গার্ড জানিয়েছে, সোলেইমানির হত্যাকাণ্ডের বদলা হিসাবে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সব সহযোগীদের আমরা সতর্ক করে দিচ্ছি, যারা তাদের ঘাটিগুলোকে এই সন্ত্রাসী সেনাবাহিনীকে ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে, সেটাই লক্ষ্যবস্তু করা হবে, ইরানের ইরনা নিউজ এজেন্সিতে এক বিবৃতিতে বলেছে বাহিনীটি। খবর: বিবিসি।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬