‘পুলিশ পেটে লাথি মেরে বলেছিল পাকিস্তান যাও’

০৭ জানুয়ারি ২০২০, ০৪:৫৫ PM
সাদাফ জাফর

সাদাফ জাফর © সংগৃহীত

ভারতে নতুন নাগরিকত্ব বিল পাশের প্রতিবাদে চলা আন্দোলন কর্মসূচী ফেসবুক লাইভ করেছিলেন দেশটির সমাজকর্মী সাদাফ জাফর। লাইভে এসে বিক্ষোভ কর্মসূচীতে উস্কানি দেওয়ার অপরাধে গত ১৯ ডিসেম্বর লখনউ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর ‘পুলিশ আমার পেটে লাথি মেরে বলেছিল পাকিস্তান চলে যাও’ বলে জানিয়েছেন সাদাফ জাফর। মঙ্গলবার সাদাফ জাফর জামিনে জেল থেকে ছাড়া পান। ছাড়া পেয়ে নির্যাতনের এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তরপ্রদেশের এই সমাজকর্মী।

পুলিশি হেফাজতে হওয়া নির্যাতন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন; ‘‘আমাকে এক মহিলা পুলিশকর্মী চড় মারেন। তখন থানায় উপস্থিত আরও এক পুলিশ এগিয়ে এসে বলেন আমি ইনস্পেকটর। এই পরিচয় দিয়েই আমার পেটে লাথি মারেন তিনি।’’ তাঁর অভিযোগ যে বা যাঁরা আমার সঙ্গে দেখা করতে হজরতগঞ্জ থানায় আসতেন, তাঁদেরও আটক করা হত। ‘‘ওই থানা যেন আমার কাছে বিভীষিকা ছিল।’’

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬