ইরাক থেকে সরতে অর্থ ফেরত চাইলেন ট্রাম্প

০৬ জানুয়ারি ২০২০, ০৬:১৪ PM

© সংগৃহীত

মার্কিন সেনা বহিষ্কারের প্রস্তাব পাস হওয়ায় ইরাকের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাগদাদ থেকে সরতে হলে অর্থ ফেরত দেয়ারও দাবি জানিয়েছেন তিনি।

রবিবার সন্ধ্যায় ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এ হুমকি দেন বলে রয়টার্স জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বছরের পর বছর ধরে মার্কিন প্রশাসন ইরাকে সামরিক খাতে বিপুল বিনিয়োগ করেছে। ইরাক সেই অর্থ ফেরত না দিলে যুক্তরাষ্ট্র চলে যেতে প্রস্তুত নয়।

মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হলে ওয়াশিংটন ইরাকের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাবে বলেও হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, সেই নিষেধাজ্ঞার মাত্রা ইরানের উপর নিষেধাজ্ঞার মাত্রাকেও ম্লান করে দেবে।

ইরানের আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া বাহিনী হাশদ আস সাবির কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডের ঘটনায় দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের প্রস্তাব পাস হয়েছে।

রবিবার ইরাকের পার্লামেন্টে আইনপ্রণেতাদের জরুরি বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয় বলে আনাদলু এজেন্সি জানিয়েছে। বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার দুই দিনের মাথায় এ প্রস্তাব পাস করল ইরাকি পার্লামেন্ট।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬