ট্রাম্পের সরাসরি নির্দেশে কাসেম সোলাইমানিকে হত্যা

০৩ জানুয়ারি ২০২০, ১০:৫১ AM

© টিডিসি ফটো

ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে হত্যা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) নির্দেশে মার্কিন সেনাবাহিনী আইআরজিসির কুদস ব্রিগেডের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি গাড়িতে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সন্ত্রাসী মার্কিন সেনারা। এতে ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবির বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

গত বছরের মার্চে জেনারেল সোলাইমানিকে ইরানের সর্বোচ্চ বীরের পদক পরিয়ে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেনি।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬