মার্কিন রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

০৩ জানুয়ারি ২০২০, ০৯:৫৩ AM

© টিডিসি ফটো

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ বিমানবন্দরের কাছে পরপর তিনটি হামলা হয়। এতে ইরানের জেনারেল ছাড়াও ইরাকি আধাসামরিক বাহিনীর পাঁচজন ও দুইজন বিদেশি নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এ হামলায় দুটি গাড়ি ধ্বংস হয়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

3 (2)

এছাড়া হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। হামলায় দু'টি গাড়ি বিস্ফোরিত হয়েছে বলে জানানো হয়েছে।

2 (3)

ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত অক্টোবরেও তাকে হত্যাচেষ্টা বানচাল করে দেওয়ার দাবি করেছিলো ইরান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই রকেট হামলা চালানো হয়। ওই হামলাতেই সোলেমানিসহ আটজন প্রাণ হারান। এছাড়া ওই হামলায় ইরাকের হাশদ আশ-শাবি বা পুপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিসও নিহত হয়েছেন।

1 (5)

বিপ্লবী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, মার্কিন হেলিকপ্টার হামলায় জেনারেল সোলেমানি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন ইরাকিকে আটকও রাখা হয়েছে।

গত ১৫ বছর ধরে মেজর জেনারেল কাসেম সুলাইমানি একজন গুরুত্বপূর্ণ সামরিক কৌশলী হিসেবে তৈরি হয়েছেন। ইরাক ও সিরিয়ায় ক্ষমতা নির্ণয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি সুসংহত করতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

 

 

 

 

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬