লক্ষীপুর পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত ৪

০২ জানুয়ারি ২০২০, ০১:৫৬ PM

© টিডিসি ফটো

লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপ ভ্যানে উল্টে খাদে পড়ে নিহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার সকাল ১২ টায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকায় (মুক্তিগঞ্জ) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), শমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫), আবিরনগর গ্রামের মফিজ (৪৫) ও আবদুল নূর (৬০)।

তাৎক্ষণিক ঘটনাস্থলে ৩ জন মারা যায়। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক মারা যান। এতে আহত ১১ জনকে সদর হাসপাতাপালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে হাসপাতাল এলাকায় নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের কান্নার রোল ওঠে। এছাড়া নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও আহত শ্রমিকরা জানান, সকালে তারা শহরের মিয়া রাস্তা নামক এলাকা থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার জন্য ঢালাই মেশিন নিয়ে পিকআপে ওঠে। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ গাড়ির চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিন শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক আবদুল নূর মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (এসআই) মো. কাওসারুজ্জামান বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬