ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

০১ জানুয়ারি ২০২০, ১২:৩৪ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালমানাকের দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছে সাকিব আল হাসানের। জুয়াড়ির প্রস্তাব গোপন করে দুই বছর নিষিদ্ধ থাকলেও দশকের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। তাই পারফরম্যান্সের ভিত্তিতে তাকে দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা দিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

পারফরম্যান্সের ভিত্তিতেই সাকিবকে দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা দিয়েছে ক্রিকইনফো। যদিও বর্তমানে নিষেধাজ্ঞা নিয়ে বাজে সময় পার করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিকইনফোর ওয়ানডে একাদশে সাকিবের ব্যাটিং পজিশন রাখা হয়েছে ৭ নম্বরে। দশকের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বাছাই করা হয়েছে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারতের রোহিত শর্মাকে।

প্রসঙ্গত গত ১০ বছর ধরে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সাকিব। ব্যাট হাতে পর্যাপ্ত রানের পাশাপাশি দলের প্রয়োজনে উইকেট নিয়ে ভারসাম্য রেখেছেন। এই সময়ে ৩৮.৮৭ গড়ে তিনি রান করেছেন ৪ হাজার ২৭৬। বল হাতে ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭ উইকেট! তাই তার এ একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার হিসেবেই।

ইএসপিএন দশকসেরা একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকা ইমরান তাহিরের চেয়েও সাকিবের উইকেট সংখ্যা বেশি। তাহির নিয়েছেন ১৭৩ উইকেট।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬