মধ্যপ্রাচ্যে প্রথম নারী রাষ্ট্রদূত নাহিদা

৩১ ডিসেম্বর ২০১৯, ০৯:০১ PM
নাহিদা সোবহান

নাহিদা সোবহান © ফাইল ফটো

জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গোটা মধ্যপ্রাচ্যে নাহিদাই প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূতের নিয়োগ পেলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন পেশাদার কূটনীতিক। বর্ণাঢ্য কূটনীতিক জীবনে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা সোবহান নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ফ্রেঞ্চ ভাষায়ও কথা বলতে পারেন।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬