১০০ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৭

২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ AM

© সংগৃহীত

কাজাখস্তানের আলমাটি এলাকায় ১০০ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির আলমাটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়।

জানা যায়, কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটি থেকে উড়োজাহাজটি রাজধানী নূরসুলতানের দিকে যাচ্ছিল। আলমাটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা শুরুর সময় এতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে উড়োজাহাজটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও অন্যরা বেঁচে আছেন কি-না তা জানা যায়নি। 

এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিশন তৈরির ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে শহরে এটি প্রথম গুরুতর বিমান দুর্ঘটনা নয়। এর আগে গত ২৯ জানুয়ারি ২০১৩, উত্তর কোকসতাউ থেকে একটি যাত্রীবাহী বিমান আলমাটির কাছে নেমেছিল। এতে ২০ জন নিহত হয়েছিলেন।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬