এবার ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এমআইটি

২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪০ AM

© সংগৃহীত

ভারতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ছাত্র-আন্দোলনের পাশে দাঁড়িয়ে চিঠি পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর ১৩৬ জন ছাত্র, শিক্ষক, কর্মী এবং প্রাক্তন শিক্ষার্থী।

চিঠিতে নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র ‘অবিচারের’ দিকটি মনে করিয়ে তাঁরা লিখেছেন, ভারতের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ ভিত্তিটি আজ বিপদের মুখে দাঁড়িয়ে। খবর: আনন্দবাজার।

অক্সফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই চিঠি দিয়ে ভারতের প্রতিবাদীদের ওপর পুলিশের বলপ্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এমআইটি-র ছাত্র-শিক্ষক-প্রাক্তনীদের পাঠানো চিঠিতে দিল্লির জামা মসজিদ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-সহ অন্যত্র এবং মেঙ্গালুরুর মতো বিভিন্ন এলাকায় নাগরিক বিক্ষোভ দমন ও মৃত্যুর তীব্র নিন্দা করা হয়েছে। যাঁরা প্রতিবাদে পথে নেমেছেন, রয়েছে তাঁদের প্রতি সহমর্মিতা।

চিঠিতে বলা হয়েছে, ‘এনআরসি’র সঙ্গে নয়া নাগরিকত্ব আইনের অবিচার যুক্ত হয়ে ভারতীয় জাতি ও নাগরিকত্বের সংজ্ঞাকে চিরতরে পাল্টে দেবে। দেশ ও সংবিধানের নির্দেশক নীতি যে বহুত্ব এবং বৈচিত্র, তাকেই দূরে ঠেলে দেবে।’

আরো বলা হয়েছে, ‘অথচ দেশ এই বহুত্ব আর বৈচিত্র্যের ভারসাম্য ধরে রেখে তার উদ্‌যাপন করে এসেছে প্রায় ৭০ বছর ধরে। এই সবই ছাত্রদের সিএএ এবং এনআরসি প্রত্যাহারের দাবিতে পথে নামতে একজোট করেছে।’

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬