দশকের বিখ্যাত কিশোরী মালালা

২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:২২ PM

© সংগৃহীত

জাতিসংঘের একটি পর্যবেক্ষণে একুশ শতকের দ্বিতীয় দশকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তরুণী হলেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি মেয়ে মালালা ইউসুফজায়ী। পাকিস্তানের অস্থির সোয়াত উপত্যকায় জন্ম ও বেড়ে উঠেন মালালা। ২০১২ সালের ঘটনা। বাসযোগে সহপাঠীদের সঙ্গে তিনি স্কুলে যাচ্ছিলেন। তখন তালেবান বন্দুকধারীরা তাকে গুলি করেন। তারা তার মাথায় গুলি করেন, যদিও পরবর্তীতে তিনি সুস্থ হয়ে উঠতে পেরেছেন।

গত একটি দশকে ঘটা ইতিবাচক ঘটনাবলীর মধ্যে মালালাকে আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষে রয়েছে। একুশ শতকে কিশোরদের ওপর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রতি নজর দিয়ে এমন সিদ্ধান্তে এসেছে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটি।

২০১০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে এসব ঘটনা ঘটেছে। পর্যবেক্ষণের প্রথম ধাপে ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এখানে হাইতির বিপর্যয়কর ভূমিকম্প, নারী শিক্ষায় মালালার চেষ্টা ও মালিতে জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন।

প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ বয়স থেকেই মালাল ইউসুফজাই নারী শিক্ষার পক্ষে ও তালেবানের নৃশংসতার বিরুদ্ধে কথা বলায় বিখ্যাত হয়ে উঠেন।

জাতিসংঘ বলছে, মালালার তৎপরতার জন্যই তাকে এভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২০১৪ সালে শান্তিতে নোবেল ছাড়াও বেশ কিছু বিখ্যাত পুরস্কার পেয়েছেন তিনি।

এদিকে নারী শিক্ষাকে এগিয়ে নিতে ২০১৭ সালে তাকে শান্তির দূত নির্বাচিত করেছিল জাতিসংঘ

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬