ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ তুরস্কের, ফের দাম বাড়ার আশঙ্কা

২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৭ PM

© ফাইল ফটো

পেঁয়াজের দামে এমনিতেই নাস্তানাবুদ ক্রেতারা। তার উপর ফের দাম বাড়ার আশঙ্কার কথা শোনালেন পেঁয়াজের পাইকারি বাজারের এজেন্টরা। তাঁদের একটি সূত্রে জানিয়েছে, বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ফলে এ বার বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে আরও কাঁদতে হতে পারে ক্রেতাদের। খবর আনন্দবাজার।

নাশিকে পেঁয়াজের পাইকারি বাজারের এজেন্টদের একাংশ জানিয়েছেন, তুরস্কেও পেঁয়াজের দাম বেড়েছে। তাই দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত বিদেশের বাজারে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্তানবুল। কিন্তু, তুরস্কের এই সিদ্ধান্তের ফলে এ দেশে পেঁয়াজের দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন নাসিকের পাইকারি বাজারের এজেন্টরা। মনে করা হচ্ছে, এ বার পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরে সাত হাজার টনের কিছু বেশি পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করেছে ভারত। এর মধ্যে ৫০ শতাংশের বেশি পেঁয়াজই এসেছে তুরস্ক থেকে। বাকি দেশগুলির মধ্যে রয়েছে ইজিপ্ট ও চিন। নিজের দেশে পরিস্থিতি আয়ত্তে থাকায় এত দিন পেঁয়াজ রফতানি করছিল তুরস্ক। কিন্তু, এ বার সেখানেও পেঁয়াজের দাম চড়তে শুরু করেছে। ফলে রফতানিতে কোপ।

গত তিন মাস ধরেই পেঁয়াজের দাম আকাশছোঁয়া। এক সময় দাম বাড়তে বাড়তে তা দেড়শো টাকার উপরেও চলে গিয়েছিল। সম্প্রতি, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার পরেই সেই দাম কিছুটা নেমেছিল। কিন্তু, তুরস্কের সিদ্ধান্তে ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিল।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬