ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের নিন্দা

২১ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

© টিডিসি ফটো

ভারতের পার্লামেন্টে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ভারতে এখন এই আইনের প্রয়োজন কি বলে প্রশ্ন তুলেছেন মাহাথির।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুর সম্মেলন ২০১৯ উপলক্ষে দেয়া এক ভাষণে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলে এসব কথা বলেন মাহাথির।

মাহাথির বলেন, কোনো সমস্যা ছাড়াই তো ধর্ম-বর্ণ নির্বিশেষ ভারতের নাগরিকরা গত ৭০ বছর ধরে একসঙ্গে বসবাস করছেন। তাহলে এখন এই আইনের প্রয়োজন কি? উল্টো আমরা দেখছি এই আইনের বিরোধিতা করে ভারতে বিক্ষোভ-সংঘাতে মানুষ মারা যাচ্ছে।

নাগরিকত্ব আইনে ধর্ম টেনে আনাকে নিন্দা জানিয়ে সম্মেলনে মাহাথির আরো বলেন, আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে।

তিনি যোগ করেন, ভারতের মতো মালয়েশিয়াতেও যদি এমন আইন করি তবে কী ঘটবে আমি জানি না। এমনটা ঘটলে এখানে অশান্তি ও অস্থিতিশীলতা বাড়বে। এতে সবাইকে ভুগতে হবে।

মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন পাস নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গ, দিল্লির পর কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুসহ অন্তত দশটি রাজ্যের ১৩টি শহরে ছড়িয়ে পড়েছে এ বিল পাসের প্রতিবাদে আন্দোলন।

সে আন্দোলন রুখতে বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ।

শুক্রবার বিক্ষোভের সময় পুলিশ গুলি চালালে ৬ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এদিকে এই আইনের কারণে মুসলিমদের প্রতি বৈষম্য আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। আর এসব উদ্বেগ ও আশঙ্কার মধ্যেই মুসলিমবিদ্বেষী এই আইন নিয়ে এমন সব মন্তব্য করলেন মোহাম্মদ মাহাথির।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬