পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ৩ সোনার মেডেল

২০ ডিসেম্বর ২০১৯, ০২:২৯ PM

© সংগৃহীত

পায়ে ব্যান্ডেজ জড়িয়ে এক ইভেন্টে তিনটি স্বর্ণ জিতেছেন ফিলিপিন্সের ১১ বছরের রিয়া বুলোস। দেশটির ইলইলো স্কুলস স্পোর্টস মিট নামক একটি প্রতিযোগিতায় ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার- এ তিনটি ইভেন্টে সোনার মেডেল জেতেন তিনি।

তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো নামি দামি কোম্পানির জুতা কেনার সামর্থ্য না থাকায় পায়ে ব্যান্ডেজ জড়িয়ে জুতা তৈরি করেই এ ইভেন্টে দৌড় শেষ করেন তিনি। সেই ব্যান্ডেজের জুতাতে লেখা ‘নাইকি’।

ফিলিপিন্সের ১১ বছরের স্কুলছাত্রীর রেস জেতার এ সংকল্পকে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। তার পরই রিয়াকে জুতা কিনে দিতে আগ্রহী হয়েছেন নেটিজেনরা।

রিয়ার প্রশিক্ষক সে দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, জুতা ছিল না। কিন্তু খালি পায়েই প্রচণ্ড পরিশ্রম করত সে। ও সোনা জেতায় আমি খুব খুশি। সূত্র : আনন্দবাজার।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬