শীতের তীব্রতায় কাঁপছে রাজধানীবাসী

২০ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ AM
শীতের তীব্রতায় কাঁপছে রাজধানীবাসী

শীতের তীব্রতায় কাঁপছে রাজধানীবাসী © সংগৃহীত

শীতের তীব্রতায় আর ঘন কুয়াশায় রাজধানীসহ কাঁপছে গোটা দেশ। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীসহ কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়াও সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে পুরো শহর। ফলে ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেখা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শীতের এ তীব্রতা থাকবে আরও বেশ কয়েকদিন। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি আগামী দু-তিন দিন বেশি থাকবে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহী, ঈশ্বরদী, কুড়িগ্রাম ও যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এসব এলাকায় তীব্র শীতের দাপটে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।

নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
আরাকান আর্মির দৌরাত্ম্যে বেকায়দায় টেকনাফের জেলেরা, ২ বছরে ৫…
  • ০৩ এপ্রিল ২০২৬
ডায়রিয়া কেড়ে নিল সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রী মাহির জীবন
  • ০৩ এপ্রিল ২০২৬
হিফজ পড়া শেষে ঘুমাতে গিয়ে না ফেরার দেশে তাহসিন
  • ০৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় এক জালে ধরা পড়ল ৪০ কোরাল, ১ লাখ ৭১ হাজারে বিক্রি
  • ০৩ এপ্রিল ২০২৬