বাবাকে ভিডিও কলে রেখে হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ

২০ ডিসেম্বর ২০১৯, ১০:২১ AM
সুজন সামন্ত

সুজন সামন্ত © সংগৃহিত

‘বাবা আমি আত্মহত্যা করছি’ ভিডিও কল করে একথা বলেই ন’তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেন এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের যাদবপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রের নাম সুজন সামন্ত (১৮)। তিনি যাদবপুর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ ভারী কিছু পড়ার আওয়াজ পান কয়েক জন ছাত্রছাত্রী। তারাই প্রথম দেখতে পান হোস্টেলের এক দিকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সুজনকে যাদবপুর থানার পুলিশ এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে । তবে ঠিক কী কারণে আত্মহত্যা করলেন ওই মেধাবী ছাত্র, তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন যাদবপুর থানার কর্মকর্তারা।

সুজনের বাবা পুলিশকে জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিল সুজন। এর আগেও দুবার সুজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আত্মহত্যার আগে সন্ধ্যায় ভিডিও কল করে কয়েক মিনিট বাবার সাথে কথাও বলেন। তখনই বাবাকে আত্মহত্যা করার কথা বলেন। তবে কী কারনে সুজন অবসাদে ভুগছিলেন সে বিষয়ে তার বাবা পুলিশকে কিছু জানাতে পারেননি।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬