কেটে ফেলতে হলো টিয়ার শেলে আহত আলিগড়ের ছাত্রের হাত

১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:০০ PM
ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে নেমে পুলিশের টিয়ার শেলে আহত আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের হাত কেটে ফেলতে হয়েছে।

তার আইনজীবী ফওয়াজ শাহিন জানিয়েছেন, পুলিশের কাঁদানে গ্যাসের শেলে আহত আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের ডান হাত কেটে বাদ দিতে হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কিন্তু ধরপাকড়ের ভয়ে তারা পরিচয় জানাতে চান না।

জানা গেছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় সবাই হোস্টেল ছেড়েছেন।

গত রোববার বিক্ষোভের সময় ২৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আট জন। তাদের ছেড়ে দেওয়ার দাবিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালির সামনে বিক্ষোভ করেন পাঁচ হাজার মানুষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফিফুল্লা খান জানিয়েছেন, জেলা প্রশাসককে অনুরোধ জানানোর পর গভীর রাতে সেই ২৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬