ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সৃজিত

১৮ ডিসেম্বর ২০১৯, ১০:০১ AM
সৃজিত মুখোপাধ্যায়

সৃজিত মুখোপাধ্যায় © ফাইল ফটো

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছেন কোলকাতার আলোচিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।

সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে এই নিন্দার কথা জানান তিনি। টুইটার বার্তায় সৃজিত লিখেছেন ভারতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর পাশবিক নির্যাতনের নিন্দা জানাচ্ছি। নিরীহ ছাত্রদের অবানবিকভাবে গ্রেপ্তার এবং হয়রানির প্রতিবাদও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ধর্মের ভিত্তিতে তৈরি ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে গত তিনদিন ধরে বিক্ষোভ চলছে। রোববার দিল্লির জামিয়া মিলিয়া ও উত্তরপ্রদেশের আলীগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশের সহিংস অভিযানের জবাবে দেশটির বিভিন্ন প্রান্তের সরকারি-বেসরকারি শত শত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভ ঠেকাতে পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী লাঠিচার্জ, রাবার বুলেট নিক্ষেপ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষে কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবারও দিল্লির উত্তরপূর্বের সিলামপুরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

ট্যাগ: ভারত
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬