সর্বোচ্চ গোলদাতার পুরস্কারে মেসির হ্যাটট্রিক

১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৩১ AM
মেসি

মেসি © ফাইল ফটো

লা লিগার ২০১৮-২০১৯ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। লিগে এ নিয়ে টানা তৃতীয়বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়ে সর্বোচ্চ গোলদাতার হ্যাটট্রিক করলে এই মহাতারকা।

শুধু সর্বোচ্চ গোলদাতা হিসেবেই নয় হ্যাট্টিক করেছেন লা লিগার সেরা খেলোয়ার হিসেবেও। টানা তৃতীয়বার হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়। এই নিয়ে সপ্তমবার লা লিগায় সেরা খেলোয়াড় এবং ষষ্ঠবারে মতো হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

বার্সেলোনার জার্সিতে এই মৌসুমটা দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন সুপারস্টার মেসির। লিগে ৩৬ গোল করেন তিনি। ফলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এই টুর্নমেন্টে সেরা খেলোয়াড় খেতাব জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ চারবার এই পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ট্যাগ: ফুটবল
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সেমিস্টারেই চাকরি, বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার গ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close