পেঁয়াজ বেঁচে এক মাসেই কোটিপতি কৃষক

১৬ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৪ PM
পেঁয়াজ বিক্রেতা কৃষক

পেঁয়াজ বিক্রেতা কৃষক © সংগৃহীত

পেঁয়াজ বিক্রি করে কোটিপতি হয়েছেন এক কৃষক। ভারতের কর্নাটক রাজ্যের চিত্রাদুর্গা জেলার বাসিন্দা। তার নাম মল্লিকার্জুনা (৪২)। ওই কৃষক এবার ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করেন।

জানা গেছে, মল্লিকার্জুনার ১০ একর জমিতে এবার পেঁয়াজ উৎপাদিত হয়েছে ২৪০ টন। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মল্লিকার্জুনা এবার সেই পেঁয়াজ প্রায় ২০০ রূপি কেজি দরে বাজারে বিক্রি করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে মল্লিকার্জুনা বলেন, ১৫ লাখ রূপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেন। বাজারে এবার পেয়েছেন পেঁয়াজের ভালো দাম। ঋণের টাকা ইতিমধ্যে পরিশোধ করে জমিয়েছেন কোটি রূপির ওপরে।

সংবাদ মাধ্যমে ওই কৃষক আরো বলেন, ভয় ছিল পিয়াজের উৎপাদন ভালো না হলে কিংবা বাজারে দাম না পেলে ঋণের বোঝা টানতে হবে। কিন্তু পেঁয়াজের কারণে আজ আমার পরিবারের ভাগ্য বদলে গেছে। পেঁয়াজ চাষ করতে আরও ১০ একর জমি লিজ নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করেছেন। এছাড়া পরিবারের জন্য নতুন একটি বাড়ি বানাবেন বলে জানান।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬