লাল বৃত্তটা খানিকটা বাঁ দিকে কেন: মুশফিকের স্ট্যাটাস

১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:২৪ PM
মুশফিকুর রহীম

মুশফিকুর রহীম

একাত্তরে লাখো মুক্তিযোদ্ধার রণাঙ্গনে অস্ত্র হাতে লড়াই করার মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। লাল-সবুজের একটি পতাকা পেয়েছে জাতি। এটি বাঙালি জাতির নারী ছেড়া ধন। এই পতাকা আমাদের শৌর্যের প্রতীক।

এই পতাকার পেছনের গল্প তুলে ধরেছেন ক্রিকেটার মুশফিকুর রহীম। বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি জাতীয় পতাকা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটি সাড়া ফেলেছে নেটিজনদের মাঝে।

মুশফিক লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এই বছর আমি এটা সবাইকে জানাতে চাই।’

তিনি লেখেন, ‘সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রং দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়।

আমরা এই পতাকাটা বহন করি গর্বের সঙ্গে। ১৬ ডিসেম্বর- এদিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’

বিপিএল ব্যস্ততার মাঝেও ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুল করেনি। তিনি লিখেন, ‘অনেক সাহসী বীরের আত্মত্যাগের দিন আজ। তাদের অবদানের কথা কখনও ভুলতে পারি না আমরা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

ডানহাতি পেসার রুবেল লিখেছেন, ‘এ দেশ আমার গর্ব, এ বিজয় আমার প্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগে পেয়েছি আমরা স্বাধীনতা।’

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬