‘শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতা অগ্রহণযোগ্য’

১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:২০ PM
শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতা অগ্রহণযোগ্য

শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতা অগ্রহণযোগ্য © সংগৃহিত

ভারতে নাগরিকত্ব আইন পাশের প্রতিবাদে চলমান আন্দোলনে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের নৃশংস হামলা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নাজমা আখতার। খবর এনডিটিভির।

পুলিশের ধরপাকড়ে তিনি ব্যথিত জানিয়ে বলেন, ক্যাম্পাসের লাইব্রেরিতে ঢুকে পুলিশ নিরপরাধ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর ধরপাকড় চালিয়েছে ভারতীয় পুলিশ। যা কোন ভাবেই গ্রহণযোগ্য না।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিষয়টি নিয়ে যতটা সম্ভব আমি কথা বলবো। শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, তাতে আমি ব্যথিত। ছাত্র-ছাত্রীদের বলতে চাই, এই লড়াইয়ে তারা কেবল একা না, আমিও তাদের সঙ্গে রয়েছি।

রোববার সন্ধ্যায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায় দেশটির পুলিশ। তবে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে যা করার দরকার ছিল, তারা তা-ই করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে, ক্যাম্পাসে পুলিশের ঢুকতে হলে আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

আটক শিক্ষার্থীদের মুক্তি দেয়ার পর কয়েক শত লোক দিল্লি পুলিশ কার্যালয়ের সামনে বিক্ষোভে করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সহিংসতায়-বিক্ষত মূল সড়ক ধরে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচিয়ে শিক্ষার্থীরা যাচ্ছে। এসময় পুলিশ তাদের তাড়িয়ে-ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। লাইব্রেরিতে পড়তে বসা শিক্ষার্থীদের তুলে নিয়ে গেছে পুলিশ বলে খবরে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে স্থানীয়রাও বিক্ষোভে যোগ দিয়েছেন।

জামিয়ার প্রধান প্রক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, পুলিশ জোর করে ক্যাম্পাসে ঢুকেছে। তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। আমাদের কর্মকর্তা ও শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে।

মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬