বৌভাতের রাতে ৭০ হাজার রুপি নিয়ে পালালেন নববধূ

১৫ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ PM

© ফাইল ফটো

বৌভাতের রাতে শ্বশুরবাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে গহনা ও নগদ অর্থ নিয়ে পালিয়েছেন এক নববধূ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাদাউন জেলায়। গত সোমবার (৯ ডিসেম্বর) প্রবীণ ও রিয়া নামের ওই নবদম্পতির বিয়ে হয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে চুরির ঘটনার পর বাদাউনের পুলিশ সুপার (এসপি) জিতেন্দ্র কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানান প্রবীণের পরিবার। অভিযোগে বলা হয়, ৭০ হাজার নগদ রুপি আর ৩ লাখ রুপির গহনা নিয়ে পালিয়েছেন রিয়া।

প্রবীণের বাবা রাম লাডেটে জানিয়েছেন, ছেলের বিয়েতে ৪ লাখ রুপি খরচ করেছেন তিনি। বিয়েতে কনে খুঁজে দেন টিংকু নামের এক ঘটক। কনেপক্ষকে দেওয়ার নাম করে বিয়ের আগেই টিংকু তার কাছ থেকে টাকা নেন। দরিদ্র কনেপক্ষকে গহনা তৈরি করতে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় হতাশ নতুন বর প্রবীণও। নববধূ যে এভাবে সব হাতিয়ে পালাবে তা ভাবতেও পারেননি তিনি।

এদিকে তদন্তে নেমে ঘটক টিংকুকে খুঁজছে পুলিশ। সবকিছুর পেছনে তার হাত রয়েছে বলে ধারণা করছে তারা।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬