বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সান্না ম্যারিন

০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৩ PM
সান্না ম্যারিন

সান্না ম্যারিন © ফাইল ফটো

ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সান্না ম্যারিন। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ৩৪ বছর বয়সী সান্না ম্যারিন দেশটির সাবেক পরিবহন মন্ত্রী ছিলেন। চলতি সপ্তাহেই তিনি শপথ নিতে যাচ্ছেন। খবর এনডিটিভির।

ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী আনত্তি রিনি পদত্যাগের পর সান্না ম্যারিনকেই প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে তার দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি। নারীদের নেতৃত্বে থাকা পাঁচটি দলের সমন্বয়ে গঠিত একটি মধ্য-বাম ধারার কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিবেন তিনি।

ডাক বিভাগের ধর্মঘট মোকাবেলাকে কেন্দ্র করে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন মিস্টার রিনি। এখন সান্না ম্যারিন যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তখন তিনি হবে এ মূহুর্তে বিশ্বের সবচেয়ে কম বয়েসী প্রধানমন্ত্রী।

বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে এ মূহুর্তে আছেন নিউজিল্যান্ডের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এবং ইউক্রেনের ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী ওলেকসি হোনচারুক।

নতুন প্রধানমন্ত্রীর বয়স নিয়ে প্রশ্ন ছিলো সাংবাদিকদের তরফ থেকে কিন্তু সেটি তিনি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ‘‘আমি কোনোদিন আমার বয়স বা লিঙ্গ নিয়ে ভাবিনি। আমি যে কারণে রাজনীতিতে এসেছি তা নিয়েই ভেবেছি এবং সে কারণেই আমাকে ভোট নিয়ে নির্বাচিত করেছে মানুষ’’। মিস ম্যারিন হবেন দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদ…
  • ২১ এপ্রিল ২০২৬
অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬