ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে বেশি ক্ষতিগ্রস্ত পটুয়াখালী

১০ নভেম্বর ২০১৯, ০১:৩৯ PM

© ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। এছাড়া ঝড়ে ৪ থেকে ৫ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান রোববার (১০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ১৪ জেলায় ত্রাণ সামগ্রী পাঠিয়ে আগাম ব্যবস্থা নেয়া হয়েছিলো। খুলনা ও পটুয়াখালীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে সরকার। এছাড়া বিস্তারিত ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।

ডা. এনামুর রহমান জানান, এখন পর্যন্ত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। সেখানে ঘড়-বাড়ি আংশিক ভেঙেছে ৮৫টি। এছাড়া পানি প্রবাহিত হচ্ছে বেড়িবাঁধের ওপর দিয়ে।

এসময় সুন্দরবনের যত্নে আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬