‘বুলবুল’র তাণ্ডবের রাতে জন্ম হল বুলবুলির

১০ নভেম্বর ২০১৯, ১১:০৮ AM

© সংগৃহীত

মোংলা উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলি’র তাণ্ডবের রাতে একটি সাইক্লোন শেল্টারে জন্ম নিয়েছে এক শিশু কন্যা। হনুফা বেগমের কোল আলো করে আসা এই নবজাতকের নাম ঘূর্ণিঝড় ’বুলবুল’ এর নামানুসারে রাখা হয়েছে ’বুলবুলি’।

শনিবার রাত ১২টার পর মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন মিঠাখালী গ্রামের এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারে জন্ম নেয় শিশুটি। বাবা বায়জিদ শিকদার মেয়ের নাম রেখেছেন ‘বুলবুলি’।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান জানান, হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়। বুলবুলি এবং তার মা হনুফা বেগম সুস্থ আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রসূতিকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।

সাইক্লোন শেল্টারে ঝড়ের রাতে শিশু জন্ম নেওয়ার ঘটনা নতুন নয়। ঘূর্ণিঝড় ‘ফণি’র রাতে জন্ম নেওয়া শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার ঘটনা দেখা গেছে।

২০১৮ সালের ৩ মে ঘূর্ণিঝড় ফণীর দিন খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার মাসুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া রেশমী বেগমের কোল আলোকিত করে জন্ম হয় নবজাতকের। তার নামও রাখা হয়েছিল ‘ফণী আক্তার’।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬