সপরিবারে বাঘিনীর জলপানের ভিডিও ভাইরাল

০৮ নভেম্বর ২০১৯, ০৪:০৫ PM

© সংগৃহীত

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা সপরিবারে বাঘিনীর জলপানের একটি ভিডিও টুইট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক বাঘিনী তার বাচ্চাদের নিয়ে জলপান করছে। এটি মধ্যভারতের দৃশ্য বলে জানা গেছে। পরে মুহুর্তেই ওই ভিডিওটি সামাজিকযোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সুশান্ত নন্দা যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেটি পেঞ্চ ও মধ্য ভারত এলাকায় বাঘেদের বাসস্থানেরবলে জানিয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পূর্ণ বয়স্ক বাঘিনী আর তিনটি শাবককে নিয়ে নিজেদের কায়দায় জল খাচ্ছে। পেঞ্চ টাইগার রিজার্ভে জানুয়ারি মাসে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার চারটি বাচ্চা প্রসব করে। এই বাঘিনী ও শাবকগুলি তারাই বলে মনে করা হচ্ছে।

ভিডিওটির সঙ্গে জলসঙ্কট নিয়ে একটি বার্তা দিতে চেয়েছেন সুশান্ত নন্দা। তিনি লিখেছেন, একটি বাঘ খাবার ছাড়া দু’ সপ্তাহ বেঁচে থাকতে পারে। কিন্তু জল ছাড়া সর্বোচ্চ চার দিন বাঁচতে পারে একটি বাঘ।

মাত্র ১৪ সেকেন্ডের এই ভিডিয়োটি পোস্ট হয়েছে এদিন সকাল পৌনে সাতটা নাগাদ। প্রথম চার ঘণ্টাতেই প্রায় ছয় হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে রিটুইট ও কমেন্ট চলছে সমানে।

ভিডিও দেখুন এখানে

ট্যাগ: ভারত
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬