পাক-ভারত সেনাবাহিনীর গোলাগুলি, নিহত ১

০৮ নভেম্বর ২০১৯, ০২:৩২ PM

© ফাইল ফটো

পাকিস্তানি ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতের এক সেনা নিহত হয়েছে।  ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, শুক্রবার সকালে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ঘাটি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি চালায় এবং গোলাবর্ষণ করে। এতে ভারতীয় এক সেনা নিহত হয়।

গত সেপ্টেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলতি বছর পাকিস্তানি সেনারা দুই হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ভারতের ২১ জন নিহত হয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক সীমান্তের কাঠুয়া জেলায় পাক সেনাবাহিনীর গোলাগুলিতে সেখানকার বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে গুলির ঘটনা ঘটলো।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬