থাইল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ১৫

০৬ নভেম্বর ২০১৯, ১১:২৩ AM

© সংগৃহীত

থাইল্যান্ডের ইয়ালা প্রদেশে নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও অন্তত চার জন। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সেনা মুখপাত্র প্রামোট প্রোম জানান, সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে।

তিনি জানান, হামলাকারীরা সেখানে গুলি চালায় এবং বিস্ফোরকও ব্যবহার করে। কর্তৃপক্ষ এ ঘটনাকে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে উল্লেখ করেছে।

প্রামোট বলেন, এ হামলা বিদ্রোহীদের কাজ বলেই মনে হচ্ছে। কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। বিদ্রোহীরা বলছে, তারা ওই অঞ্চলকে স্বাধীন করতে লড়াই করে যাচ্ছে।

দেশটিতে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। সেনা মুখপাত্র বলেন, বিদ্রোহীরা হামলা চালালে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরেহাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়ে।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬