ক্লাসে ব্যাগভর্তি খেলনা নিয়ে এসে যা করেন অধ্যাপক

০৪ নভেম্বর ২০১৯, ০৯:১৮ PM

© সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর কুইয়েন ডি। তিনি ক্লাসে সব সময় নিজের ব্যাগে করে নিয়ে আসেন ছোট ছোট খেলনা। ব্যাগ থেকে খেলনাগুলো বের করে ছাত্র-ছাত্রীদের দেখিয়ে দেখিয়ে টেবিলে রাখেন তিনি। এরপর সবার মাঝে বিতরণ করে দেন। সম্প্রতি আট সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অ্যামি নামের এক টুইটার ব্যবহারকারী গত ১ নভেম্বর ভিডিওটি শেয়ার করেছেন। সেই ভিডিও এখন পর্যন্ত দেখেছেন প্রায় ৭৩ লাখ ব্যবহারকারী। এ ছাড়াও প্রায় সাত লাখ লাইকের পাশাপাশি ভিডিওটি রিটুইট করেছেন প্রায় এক লাখ ৪০ হাজার ব্যবহারকারী। সেই ভিডিও পোস্ট করে অ্যামি লিখেছেন, আমাদের কঠোর পরিশ্রমের মূল্য দিতেই প্রতি সপ্তাহে এগুলো নিয়ে আসেন প্রফেসর।

অ্যামির পোস্টে করা বিভিন্ন কমেন্ট থেকে জানা গিয়েছে, ওই অধ্যাপকের নাম কুইয়েন ডি। অ্যামি ভিডিওটি পোস্ট করার পর আবেগতাড়িত হয়ে পড়েছেন কুইয়েনের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও। তারাও প্রফেসরের কাছ থেকে খেলনা উপহার পেয়ে কতটা আবেগতাড়িত হয়েছিলেন, সে কথা শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬