টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়

০৩ নভেম্বর ২০১৯, ০৯:১৯ PM

© টিডিসি ফটো

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দুই প্রথমকে সঙ্গী করে বাংলাদেশের  ক্রিকেটাঙ্গনের আকাশে জমে থাকা কালো মেঘ দূর করে দিল টিম বাংলাদেশ। 

মুশফিক-মাহমুদুল্লাহর ঝড়ো ইনিংস আর সৌম্যের দৃঢ়তায় ভারতের মাঠে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারতকে উড়িয়ে দিয়ে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ১৪৯ রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। ছয় মেরে ম্যাচ জয় করা এ ম্যাচ বাংলাদেশের নায়ক মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

রোববার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা।

শফিউল ইসলামের দুর্দান্ত ইন সুইং ডেলিভারিতে এলবিডব্লিউর ফাদে পড়েন ভারত কাপ্তান রোহিত শর্মা। এরপর আল আমিন, নাইমের বোলিং তোপে বেশিদুর এগোতে পারেনি ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। বাংলাদেশের সামনে লক্ষ আসে ১৪৯ রানের।

১৪৯ রানের লক্ষ তারা করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দীপক চাহারের প্রথম ওভারেই সাজ ঘরে ফেরেন লিটন কুমার দাস। এরপর নবাগত মোহাম্মদ নাইম আর সৌম্য রানের গতি এগিয়ে নিয়ে যান। তাদের দুইজনের ৪৪ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। ব্যক্তিগত ২৭ রানে চাহালের শিকার হন নাইম।

বাংলাদেশের মিস্টার মি. ডিপেন্ডেবল মুশফিক সৌম্যকে নিয়ে ভালই এগোচ্ছিলেন। কিন্তু খালিল আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য।

বাকি কাজটা সারেন মাহমুদুল্লাহ আর মুশফিক। তাদের অনবদ্য জুটিতে ভারতের মাটিতে প্রথম কোন জয় পায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

ট্যাগ: ক্রিকেট
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬