মায়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন তরুণী!

০২ নভেম্বর ২০১৯, ০৪:০৪ PM

© সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমা ‘মায়ের বিয়ে’ ছবিটিতে মাকে বিয়ে দিতে আদা জল খেয়ে লেগেছিল মেয়ে। সিনেমার সেই গল্প এবার বাস্তবে ধরা দিয়েছে। ঠিক একই উদ্যোগ নিয়েছেন এক তরুণী। যার পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে।

মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই তার জন্য পাত্রের সন্ধান শুরু করেন মায়েরা। এমন ছবিই দেখতে অভ্যস্ত এ সমাজ। কিন্তু এক্ষেত্রে হচ্ছে একেবারে উল্টো। আস্থা ভার্মা নামক আইনের ছাত্রী, পাত্র খুঁজছেন মায়ের জন্য। তিনি চান, আরও একবার বিয়ের পিঁড়িতে বসবে তার মা।

তা মায়ের জন্য কেমন পাত্র পছন্দ আস্থার? টুইটারে নিজের মায়ের পছন্দ বিস্তারিত জানিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ৫০ বছরের একজন হ্যান্ডসাম পুরুষ খুঁজছি মায়ের জন্য। তাকে অবশ্যই নিরামিষভোজী হতে হবে। মদ্যপান চলবে না। এবং প্রতিষ্ঠিত হতে হবে।

মেয়ের এই সন্ধানে যে মা সঙ্গে আছেন, তা আস্থার পোস্ট করা ছবিতেই স্পষ্ট। নেটদুনিয়ায় তার এই পোস্টের প্রশংসা করছেন অনেকেই। মেয়ে যে মায়ের মন বুঝে তার ভবিষ্যতের কথা চিন্তা করেছেন, এতেই খুশি প্রত্যেকে। অনেকে পাত্র খুঁজতে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে আস্থার দিকে। হিংসা-মারামারি-হাহাকারের যুগে আস্থার আবেগ ও ভালবাসা ভরা পোস্টটি মন ভরিয়েছে নিটিজেনদের।

আরো পড়ুন: একটা ছেলের মৃতদেহের উপর আপনারা কনসার্ট চালিয়ে গেলেন

ট্যাগ: ভারত
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬