ডিম নিয়ে ঝগড়ায় স্বামী রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

৩১ অক্টোবর ২০১৯, ০৬:২৭ PM

© প্রতীকী

ডিম নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে তার স্বামী রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক স্ত্রী। স্ত্রীর দাবি, প্রতিদিন খাবারে ডিম থাকতে হবে, কিন্তু দুঃস্থ স্বামী স্ত্রীর এই দাবিটুকু মেটাতে পারেননি। ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে গোরক্ষপুরের কামপিয়েরগঞ্জে থাকতেন সেই নারী। মাস চারেক আগেও এই কারণে বাড়ি ছেড়ে স্থানীয় এক যুবকের সঙ্গে চলে গিয়েছিলেন তিনি। গত শনিবারই বাড়ি ফেরেন তিনি আর সে দিনই ডিম খাওয়া নিয়ে ফের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। তারপর, আবার বাড়ি ছেড়ে চলে যান ওই নারী।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ওই যুবকও বাড়িতে নেই। তাই ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গেই পালিয়েছেন সেই নারী।

তার দিনমজুর স্বামী জানিয়েছেন, বাড়িতে প্রতিদিন ডিম আনা তার পক্ষে সম্ভব নয়। এই আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় ওই যুবকও তার স্ত্রীকে রোজ লুকিয়ে ডিম এনে দিত।-জি নিউজ

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬