পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন লেগে ৬০ জনের মৃত্যু

৩১ অক্টোবর ২০১৯, ১২:১৪ PM

© বিবিসি

পাকিস্তানে একটি ট্রেনে আগুন লেগে অন্তত ৬০ জন মারা গেছেন। দ্রুতগতির এই ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সেখানে আসার পর ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্মকর্তারা বলছেন, ৬০ জনের মৃত্যু নিশ্চিত হলেও আহত হয়েছেন আরো অনেকে। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ বলেছেন, এই ট্রেনে তাবলিগ জামাতের একটি দল ছিল, যারা লাহোরে একটি জমায়েতে যোগ দিতে যাচ্ছিল।

ট্রেনে থাকা কেরোসিন সিলিন্ডার এবং স্টোভ বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সকালের নাস্তা তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রেলমন্ত্রী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে ট্রেনটি লাইনচ্যুত হয়নি। এই ঘটনার পর পাকিস্তানের ১৩৪টি ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

রেলমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে। তবে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে অনেকের জীবনও রক্ষা পেয়েছে বলে জানান রেলমন্ত্রী।

পাকিস্তানে দীর্ঘ রেলযাত্রার সময় যাত্রীদের অনেকেই খাবার তৈরির জন্য গোপনে ট্রেনের ভেতরে গ্যাস সিলিন্ডার যুক্ত চুলা নিয়ে উঠে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন।

রেলমন্ত্রী জানিয়েছেন, এই ট্রেন এবং যাত্রীদের বীমা করা ছিল। ফলে তারা ক্ষতিপূরণ পাবেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬