দেশে নারী উদ্যোক্তাদের প্রথম মার্কেটপ্লেস গৃহবধূ ডটকম

২৮ অক্টোবর ২০১৯, ০১:৪২ PM

© টিডিসি ফটো

দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য দেশের প্রথম মার্কেটপ্লেস গৃহবধূ ডটকম। তবে নারী কিংবা পুরুষ যে কেউ গৃহবধূ থেকে পণ্য কিনতে পারবেন। আগামী ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গৃহবধূ ডটকম মার্কেটপ্লেসটি উদ্বোধন করা হবে।

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত ই-কমার্স মার্কেটপ্লেস গৃহবধূ ডটকম-এর কর্ণধার সাহেদা তাজনিয়া বলেন, শুধুমাত্র নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা নিয়ে তাদের ই-কমার্স প্লাটফর্মটি কাজ করবে। তবে নারী কিংবা পুরুষ যে কেউ গৃহবধূ থেকে পণ্য কিনতে পারবেন।উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে নিতেই প্লাটফর্মটি চালু করেছেন তিনি।

গৃহবধূ মার্কেটপ্লেসে শুধুমাত্র নারী বিক্রেতারা মার্চেন্ট হিসেবে নিবন্ধন করতে পারবে। দেশের যে কোনো প্রান্ত থেকে গৃহবধূর মার্চেন্টরা নিজেদের পণ্য নিজেরাই ওয়েবসাইটে সহজেই আপলোড দিতে পারবেন।

নারী উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানের নামেই এখানে পণ্য বিক্রি করতে পারবেন। তবে গৃহবধূর পণ্য বা সেবা দেশে কিংবা বিদেশ থেকেও সবাই অর্ডার করতে পারবেন। এতে লাইফস্টাইল ও প্রাত্যহিক জীবনযাত্রার রকমারি পণ্য ও সেবা থাকছে।

এর মধ্যে ক্যাটাগরিভিত্তিক পণ্যের তালিকায় রয়েছে, শাড়ি, গহনা, কসমেটিক্স, ব্যাগ ও পার্স, পাট ও শতরঞ্জি, লেদার, গ্রোসারি ও খাদ্যসামগ্রী, গৃহস্থালী ও কিচেন সামগ্রী, ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা পণ্য, জুতা ও স্যান্ডল।

ওয়েবসাইটের ঠিকানা: (Grihobodhu.com)

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬