ভারত সফরে থাকছেন না তামিম ইকবাল

২৭ অক্টোবর ২০১৯, ০১:২১ PM

© ইন্টারনেট

ভারত সফরে ছুটি নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। উদ্দেশ্য সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকা। এজন্য ভারত সফরের তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় ইমরুল কায়েসকে দেখা যেতে পারে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

ইতিমধ্যে ইমরুলকে ভারত সফরের জন্য প্রস্তুতি নিতে বলেছেন নির্বাচকরা। তবে টেস্ট সিরিজে ইমরুলকে রাখা হবে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

কলকাতায় আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তামিম সে সময় দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকবেন। সময় দেবেন স্ত্রীকে। সঙ্গত কারণে ভারত সফরে থাকছেন না এই টাইগার ওপেনার।

এদিকে ভারত সফর থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে এখন বিশ্রামে তিনি। তামিমের বদলি ইমরুলের কথা শোনা গেলেও সাইফউদ্দিনের বদলি কারও নাম এখনও জানায়নি বিসিবি।

ভারত সফরে যে তামিম যেতে পারবেন না, তার একটি ইঙ্গিত আগেই নির্বাচকদের দিয়ে রেখেছিলেন তামিম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তামিম আগেও জানিয়েছে, দ্বিতীয় টেস্টে সে নাও খেলতে পারে। কিন্তু এখন জানা গেছে, আগামী সপ্তাহগুলোয় তাকে স্ত্রীর সঙ্গে থাকতে হবে।’

দলের সঙ্গে যুক্ত না থাকতে পারাকে হতাশার বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘মানুষের জীবনের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনিতেই অনেকটা সময় পরিবার থেকে দূরে থাকি। পরিবারের সদস্যদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখন এই সময়টাও যদি স্ত্রীর পাশে থাকতে না পারি, তা হলে পরিবারের প্রতি অন্যায় হয়।’

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ৩ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ নভেম্বর।

বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিপিএলে নাসুমের বকেয়া পারিশ্রমিক বিতর্ক, মুখ খুললেন সেই ফাহ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬