আইএস প্রধান বাগদাদি মার্কিন হামলায় নিহত

২৭ অক্টোবর ২০১৯, ১২:০২ PM

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান  আবু বকর আল বাগদাদি মার্কিন বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। সিরিয়ায় এ বিশেষ অভিযান চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  এক সপ্তাহ আগে অভিযান চালানোর অনুমতি দেন।

সিরিয়ায় বিদ্রোহীদের অধিকৃত শেষ প্রদেশ ইদলিবে অভিযানটি চালানো হয়। অভিযানের ফলাফল সম্পর্কে অবগত মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা নিউজইউককে জানিয়েছেন, অভিযানে বাগদাদি নিহত হয়েছেন।

জানা গেছে, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওপরে উড়ছে মার্কিন সামরিক হেলিকপ্টার এরকম প্রতিবেদন আসে। পরে অভিযানের বিষয়ে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘটনার বিষয়ে অবহিত মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা নিউজউইককে জানিয়েছেন, গোপন ওই অভিযানের লক্ষ্যস্থল ছিলেন বাগদাদি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় হোয়াইট হাউসকে জানিয়েছে, অভিযানে নিহত হয়েছেন বাগদাদি এ বিষয়ে তাদের ‘প্রবল বিশ্বাস’ আছে। কিন্তু ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার করে আরও যাচাই করে  বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যাবে।

পেন্টাগন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী একটি কম্পাউন্ডে প্রবেশ করার পর সংক্ষিপ্ত বন্দুক লড়াই হয়। এ সময় বাগদাদি আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে হত্যা করেন।

ওই কম্পাউন্ডে বাগদাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে বাগদাদির কোনো সন্তান আঘাত না পেলেও তার দুই স্ত্রী নিহত হয়েছেন। তারা সম্ভবত বাগদাদির আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণে নিহত হয়েছেন বলে ধারণা পেন্টাগনের ওই সূত্রগুলোর।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬