বাড্ডায় যাত্রা শুরু করল জাপান মেডিকেল সেন্টারের ‘মাই সেবা’

২৬ অক্টোবর ২০১৯, ০৮:২২ PM

© টিডিসি ফটো

রাজধানী ঢাকায় গুলশান-বাড্ডা লিংক রোডের মানামা এম এস টরেনে জাপান মেডিকেল সেন্টার ‘মাই সেবা’র নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির চিকিৎসা কার্যক্রম শুরু হবে আগামী নভেম্বর থেকে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির এ নতুন শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মাই সেবার প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. তোমোহিরো মরিতা, প্রধান উপদেষ্টা ড. সৈয়দ এমদাদুল হক, ফোর বিলিয়ন হেলথ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইউতারো ইয়োকোকাওয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাই সেবা জাপানি চিকিৎসকদের পরিচালনায় একটি রোগ নির্ণয় কেন্দ্র। ২০১৬ সালে জাইকার সহযোগিতায় যার যাত্রা শুরু। নতুন এই পারিবারিক চিকিৎসা সেবার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমানোই মাই সেবার লক্ষ্য বলে জানান বক্তারা। বলেন, এই চিকিৎসা পেশাদার প্ল্যাটফর্মটি অনলাইন চ্যাট সিস্টেমের মাধ্যমেও পাওয়া যাবে। শুধু বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নতই করবে না এই সেবা। এতে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, যে মাই সেবা জাপান, ভারত এবং বাংলাদেশের প্রথম-শ্রেণীর হাসপাতাল সমূহের চিকিৎসকদের থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে রোগীর সহযোগিতা করতে পারে। যা রোগীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা জানান, স্বল্প খরচে ২৫টিরও বেশি রোগ সনাক্তকরণের পাশাপাশি চিকিৎসাও পাওয়া যাবে মাইসেবার মাধ্যমে। যে কোন রোগ বিষয়ে সচেতনতা তৈরিও তাদের অন্যতম লক্ষ্য বলেও জানানো হয় অনুষ্ঠানে।

জাপানি আইটি প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ের যেকোনও রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মেডিকেল পেশাদার নেটওয়ার্ক থেকে ব্যক্তিগত যত্ন প্রদান করাও তাদের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
close