রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার বিচার হতে হবে: মাহাথির

২৬ অক্টোবর ২০১৯, ১১:০৬ AM

© টিডিসি ফটো

মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিচার দাবি করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, এ সমস্যা সমাধানে যা প্রয়োজন মালয়েশিয়া এবং অন্যান্য আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো তার সবকিছুই করবে। তিনি বলেন, আমি মনে করি, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং এর বিচার হতে হবে।

১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে মাহাথির এই দাবি করেন। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

ড. মাহাথির বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, মালয়েশিয়া কক্সবাজারে তার হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাবে এবং ভাসানচরের যে দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে সেখানেও সহযোগিতা করবে মালয়েশিয়া। এ সময় তিনি সে সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।

শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দ্বীপটির নিরাপত্তা এবং সুরক্ষাসহ বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রী দ্বীপটির বর্তমান অবস্থা সম্পর্কেও তার কাছে ব্যাখ্যা করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগে কাজ অব্যাহত রাখবে। তিনি মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়েও কথা বলেন।

বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ককে অত্যন্ত গভীর আখ্যায়িত করে ড. মাহাথির ভবিষ্যতে বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আশ্বাস প্রদান করেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬