হরভজন-বুমরার স্টাইলে বালিকার বোলিংয়ে তোলপাড় (ভিডিও)

২৫ অক্টোবর ২০১৯, ১০:২৪ PM

© টুইটার

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে এক বালিকার বোলিংয়ের দৃশ্য ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) তিনি টুইট করলে ভিডিওটি দ্রুতই সামাজিকমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। ১৫ সেকেন্ডের সেই ভিডিওতে বল করতে দেখা যাচ্ছে এক বালিকাকে। তার বোলিং অ্যাকশন নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওটি শেয়ার করে আকাশ চোপড়া লিখেছেন, ‘হরভজন সিংহ, তুমি দেশের অন্যান্য অনেক উঠতি স্পিনারদের মতো এই মেয়েটিরও অনুপ্রেরণা দেখছি।’

আপলোড করার পরই ভাইরাল হয়েছে এই ভিডিও। প্রায় ৯০ হাজার ইউজার ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেটি।

তবে ভিডিওতে দেখতে পাওয়া মেয়েটির বোলিং অ্যাকশন হরভজনের মতো, এটা মানতে নারাজ নেটিজেনদের একাংশ। তাদের একাংশ বলছেন, এই মেয়েটি বুমরার মতো বল করে। তবে অধিকাংশ নেটিজেন বলছেন, মেয়েটির বোলিং অ্যাকশনে হরভজন ও বুমরা দু’জনেরই ছাপ রয়েছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬