ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে প্রধানমন্ত্রী!

২৪ অক্টোবর ২০১৯, ০৮:৪৪ PM
মাঠে ড্রিংস নিয়ে অজি প্রধানমন্ত্রী

মাঠে ড্রিংস নিয়ে অজি প্রধানমন্ত্রী © সংগৃহীত

ক্রিকেট খেলার মাঠে কত অদ্ভুত ঘটনাই ঘটে। কখনো ক্রিকেটারদের জড়িয়ে ধরতে দর্শকের মাঠে ঢুকে যাওয়া আবার কখনো ক্রিকেটারদের উৎসাহ দিতে খেলা দেখতে চলে আসেন দেশের প্রধানমন্ত্রী। এমন ঘটনা হরহামেশাই দেখা যায় ক্রিকেট মাঠে।

তবে এবার ইতিহাস সৃষ্টি হয়েছে ক্রিকেট মাঠে। ক্রিকেটারদের জন্য মাঠে ড্রিংস নিয়ে গেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন বিরল ঘটনার জন্ম হয়েছে অস্ট্রেলিয়ায়। শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট একাদশের ম্যাচ চলাকালীন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন ক্রিকেটার জন্য ড্রিংস নিয়ে গেছেন।

আগামী ২৭ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাঠে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এই ম্যাচেইে ইতিহাসের সাক্ষী হয়েছে দুই দল। কারণ ড্রিংকস নিয়ে মাঠে এসেছেন স্বয়ং অজি প্রধানমন্ত্রী। যা এর আগে ক্রিকেট মাঠে কখনো দেখা যায় নি।

ড্যানিয়েল ফ্যালিন্সের বলে দাসুন শানাকা আউট হওয়ার পর অজি ক্রিকেটাররা উল্লাস করছিলেন। এমন সময় দেখা যায়, ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে দৌঁড়ে মাঠে প্রবেশ করছেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন! স্বয়ং প্রধানমন্ত্রীকে দৌঁড়ে আসতে দেখে অবাক হয়ে যান সবাই। একপর্যায়ে ক্রিকেটারদের কাছে এসে তাদের সঙ্গে হ্যান্ডশেক করেন মরিসন। ড্রিংকস গ্রহণ শেষ হলে তিনি আবারও বক্স নিয়ে ফিরে যান ডাগ-আউটে।

মরিসনের এমন উদ্যোগে ধন্য ধন্য পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে গেছে তার মাঠে প্রবেশের সব ছবি। পার্থ ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটার পোস্টে বলা হয়েছে, 'কী অসাধারণ এক অভিজ্ঞতা! আমাদের প্রধানমন্ত্রী একজন সাধারণ বয়ের মতো ক্রিকেটারদের পানি খাইয়েছেন।' এমন অসংখ্য পোস্টে দারুণ সাধুবাদ পাচ্ছেন মরিসন।

বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
জাবিতে ‘খাবার-কাণ্ড’ ঘিরে উত্তেজনা, দোকান বন্ধের অভিযোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল স্টেশনে শিশু নামতেই ছেড়ে দিল ট্রেন, ৯৯৯ নম্বরে ফোনকলে উ…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সুপারভাইজার, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬