যুক্তরাজ্যে লরির কন্টেইনারে ৩৯ মরদেহ

২৩ অক্টোবর ২০১৯, ০২:৩৭ PM
যুক্তরাজ্যে লরির কন্টেইনারে ৩৯ মরদেহ

যুক্তরাজ্যে লরির কন্টেইনারে ৩৯ মরদেহ © সংগৃহীত

যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির কন্টেইনার থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর বয়সী। তাদের হত্যাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বুধবার (২৩ অক্টোবর) সকালে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্রাকটি পাওয়া গেছে ওয়াটারগ্লাড শিল্প পার্কে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। হত্যার সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার বলেন, এটা একটি মর্মান্তিক ঘটনা। যেখানে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে। কী ঘটেছিল, তা জানতে আমাদের তদন্ত চলছে।

তিনি বলেন, আমরা মরদেহ শনাক্তে কাজ করছি। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হতে পারে বলে আমি ধারনা করছি।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছে। ১৯ অক্টোবর শনিবার হলিহেড থেকে সেটি ব্রিটেনে ঢোকে। এ ঘটনায় তদন্ত করতে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। ট্রাক চালককে আটক করে হাজতে নেয়া হয়েছে।

সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদ…
  • ২১ এপ্রিল ২০২৬
অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬