মদিনায় নিহত ৩৬ জনের মধ্যে বাংলাদেশি ১১

২০ অক্টোবর ২০১৯, ১০:৫০ AM

© সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জনের মধ্যে ১১ জনই বাংলাদেশি। শনিবার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৬ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মদিনা থেকে ১৯০ কিলোমিটার দূরে আল আকহাল এলাকায় দুর্ঘটনা ঘটে। ওই সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন আহত হন যাদের কেউ বাংলাদেশি নন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত হন ৩৬ জন। তাঁদের দেহ পুড়ে ছাই হয়ে যায়। মদিনার আল-মিকাত হাসপাতালে নিহতদের ডিএনএনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বজনরা যোগাযোগ করলে ওই হাসপাতালে শনাক্ত করার ব্যাপারে সহযোগিতা করবে বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।

আরো বলা হয়, বাসটি রিয়াদ থেকে যাত্রা শুরু করে। কোম্পানিসূত্রে জানা যায়, এর মধ্যে ১৩ জন ছিলেন বাংলাদেশি। তাদের মধ্যে কেবল নাম সংগ্রহ করা গেছে ১০ জনের। ১৩ জনের মধ্যে দুজন মদিনায় নেমে যান। বাকি ১১ জন ওই বাসের যাত্রী ছিলেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাস কর্তৃপক্ষের কাছ থেকে ওই ১৩ জন প্রবাসী বাংলাদেশির ইকামা নম্বর ও অন্য তথ্য সংগ্রহ করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। কিন্তু বাস কর্তৃপক্ষ এ জাতীয় তথ্য প্রদান করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সার্বিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় ডিএনএ পরীক্ষা ব্যতীত মৃত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কনস্যুলেটের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে।’

মদিনা শহর থেকে ১৯০ কিলোমিটার দূরে আল আকহাল নামক স্থানে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত একটি ভারি যান ধাক্কা দিলে বাসটিতে আগুন ধরে যায়। বাসটির চালক ছিলেন সিরিয়ার নাগরিক। বাসটি কোনো বিমার আওতায় না থাকায় কোনো মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই।

দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল
  • ০১ এপ্রিল ২০২৬
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ
  • ০১ এপ্রিল ২০২৬
এ বছর অনিয়ম করলে আগামী বছর সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ: বন প্র…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence