জুমার নামাজের সময় আফগানিস্তানের মসজিদে বোমা হামলা

১৮ অক্টোবর ২০১৯, ১০:৩৭ PM

© সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় জোড়া বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় নানগারহার প্রদেশের হাসকা মিনা জেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের বার্তা সংস্থা ডন এ প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্য ডনের খবরে বলা হয়, বিস্ফোরণের সময় মসজিদে ৩৫০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণ ঘটলে গোটা মসজিদে যেন বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি জানিয়েছেন, নিহত সবাই জুম্মার নামাজ আদায় করতে এসেছিলেন।

প্রদেশটির রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী জেলা হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের সঙ্গে প্রায় ৬২ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আফগানিস্তানে সহিংসতা অসহনীয় মাত্রায় পৌঁছেছে, জাতিসংঘের এমন বক্তব্যের একদিন পরই এ ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম জানিয়েছে, এই অঞ্চলে বর্বর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) সক্রিয় রয়েছে। তবে তারাও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। সূত্র: দ্য ডন

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬